সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর পোরশায় ট্রাকের চাপায় নিহত-২

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৮.৪৭ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ট্রাকের চাপায় মোটরসাইকেল দুই যুবক শাহাদাত
আলী(১৮) ও সোহাগ আলী (২২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরাইগাছি-আড্ডা
রোডের আদিবাসী খামারের কাছে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, পাশের উপজেলা সাপাহারের
লালডাঙ্গা গ্রামের মামলত আলীর ছেলে সোহাগ ও কইকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদাত
আলী। জানা গেছে, সন্ধ্যায় দিকে শাহাদাত ও সোহাগ নিজ এলাকা থেকে মোটরসাইকেল
যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার আড্ডার দিকে যাচ্ছিলেন।

ঘটনার সময় বিপরীতদিক থেকে আসা
ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়ে সোহাগ
ঘটনাস্থালেই মারা যান। গুরুত্বর আহত অবস্থায় শাহাদাতকে পোরশা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া
হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনারপর ট্রাকটি ফেলে চালক ও তার
সহকারিরা পালিয়ে যান। পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান। ট্রাকটি ফেলে চালক ও
সহকারিরা পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com