সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে নারী,পুরুষ ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৬.৩৫ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আবারও ২০ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে দিয়েছে আনসার সদস্যরা। মিয়ানমারের এই শরণার্থীরাও তাদের জন্য বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি ভাসানচরের আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছে।

শনিবার সকালে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পাঞ্চল (মিরসরাই ইকোনমিক জোন) থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত ছয় দিনে ভাসানচর থেকে পালিয়ে আসা নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। শনিবার আটকদের মধ্যে পাঁচজন নারী, চারজন পুরুষ ও ১১টি  শিশু রয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।

তিনি গণমাধ্যমকে বলেন, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলারে করে সমুদ্রপথে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। মিরসরাই শিল্পাঞ্চলে নেমে তারা টেকনাফ যাওয়ার চেষ্টা করছিল।

এস্থান থেকে একইভাবে পালিয়ে আসা নারী-শিশু ও পুরুষসহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল গত ১১ জুলাই। তার আগে গত ৩ জুলাই সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উরিরচর থেকে সাত রোহিঙ্গাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।

জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, “শিল্পাঞ্চলের পশ্চিম পাশে সাগর তীরে নেমে রোহিঙ্গা গ্রুপটি হেঁটে আসছিল। সন্দেহজনক গতিবিধি দেখে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করার পর আনসার সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com