সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে গোমতী নদীর ভেরীবাঁধের ভেতর থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯.৩৬ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর) প্রতিনিধি: দেবীদ্বারে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ডোবা থেকে ১৫ বছর বয়সী নেশার কারনে মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী জামসেদ আলম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কনু মেম্বারের বাড়ির পাশে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ঝোপঝারে বেষ্টিত একটি ডোবায়।

নিহত জামসেদ দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের রিক্সা মেইকার আবুল হাসেম’র ছেলে। জামসেদ নিজেও অটোরিক্সা চালক এবং বেসামাল মাদকাসক্ত হওয়ার কারনে সে অসুস্থ্য হয়ে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

গত তিনদিন পূর্বে অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়। বুধবার সকালে স্থানীয় কৃষক আঃ আলিম গরুর জন্য ঘাস কাটতে যেয়ে ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবনগর গ্রামের এক কৃষক জানান, যে নির্জন জায়গাটিতে তার মরদেহ পাওয়া গেছে, তার পাশের বাড়িটি জামসেদের বড় ভাই সুজনে শ্বশুরবাড়ি। প্রায়ই জামসেদ দলবল নিয়ে ওখানেই মাদক সেবন করত।

অতিরিক্ত মাদক সেবন অথবা বন্ধুদের সাথে দ্বন্দ্বের কারনে তার মৃত্যু হতে পারে। নিহতের পিতা- মাতা সন্তান হারিয়ে বাকরুদ্ধ থাকায় কোন কথা বলা যায়নি, তবে তার চাচা আবুল হাসেম বলেন, সে দুষ্ট প্রকৃতির এবং নেশাগ্রস্থ্য ছিল। গত রোববার অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়। চিকিৎসা করিয়ে বাড়ি আনার পর সে নিখোঁজ ছিল।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদ জানান, গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ডোবা থেকে উদ্ধার হওয়া কিশোরের মরদেহ তার পিতা-মাতা সনাক্ত করেছেন। মানষিক ভারসাম্যহীন হওয়ায় তাকে ঘরে রাখা যেতনা, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় ইউডি মামরা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com