সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে সড়কে দ্রুতগামী লড়ি কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯.৩৪ এএম
  • ৯০৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: দেবীদ্বার সড়কে দ্রুতগামী লড়ি কেড়ে নিল এক বৃদ্ধে(৬০)’র প্রাণ। ঘটনাটি ঘটে বুধবার বিকেল সোয়া ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের কোম্পানীগঞ্জ গোমতী নদীর ব্রীজের উত্তর পাড় ভিংলাবাড়ি এলাকায়। তবে নিহতের পরিচয় প্রথম সনাক্ত না হলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে বিকাল পৌনে ৬ টায় নিহতের পরিচয় স্বজনরা সনাক্ত করতে সক্ষম হন। জানা যায়- নিহত ব্যক্তি তব্দল হোসেম ( ৬০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের কোড়োর পাড়ের মৃত. অহিদ সরকারের পুত্র। প্রত্যক্ষদর্শি আলাউদ্দিন নামে এক অটোরিক্সা চালক জানান, সিলেট থেকে চট্রগ্রামগামী ১৪ চাকার একটি ডিষ্ট্রিক লড়ি দ্রুতযাচ্ছিল।

এসময় আমি স্লো-করে যেতে সিগ্নাল দেই। কারন ওই মুহুর্তে দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী আমার অটোতে উঠতে এগিয়ে আসছিলেন। আসার আগেই তাকে পিষ্ট করে লড়িটি চলে যায়।

সাথে সাথে আহত ওই যাত্রীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে আসার সময় পেছন থেকে অপর প্রত্যক্ষদর্শি পিকাপ ভ্যান চালক মেহেদী হাসান হৃদয় জানান, তিনি দ্রুত পিকাপভ্যান নিয়ে এসে দেবীদ্বার থানা পুলিশের সহায়তায় লড়ি চালক মোঃ এনায়েত হোসেন দুলালসহ লড়িটি আটক করেন।

পুলিশ জানায় ঘাতক লড়িটির মালিক চট্রগ্রাম সিতাকুন্ডের সংসদ সদস্য দিদারুর আলম। চট্র-মেট্রো- চ- ৮১-৪০৪৪ নং দিদারুল আলম ব্রাদাস’ পরিবহনের ওই লড়িটি দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রয়েছে। মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃদুল কান্তি কুড়ি জানান, নিহত ব্যাক্তির পরিচয় স্বজনরা সনাক্ত করেন। তবে ঘাতক লড়িটি আটক করে দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com