মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তিনটি ধারাবাহিক নাটকে হিমির

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ২.৪৮ পিএম
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টিভি ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন গ্ল্যামারকন্যা সুমাইয়া হিমি। তার হাতে এখন তিনটি ধারাবাহিক নাটক আছে। এগুলো হলো- শামীম জামানের ‘প্রিয়জন’, মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। হিমি গণমাধ্যমকে বলেন, ‘তিনটি ধারাবাহিকই গল্পনির্ভর। গতানুগতিক গল্পের বাইরে কাজ করছি।

অনেকে টিভি ধারাবাহিক নিয়ে সমালোচনা করেন। তবে আমি বলবো, আমাদের এখনো অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে এগুলো দর্শকের চোখে পড়ছে না।’ ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও কাজ করছেন তিনি।গত কাল আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্ত হয়েছে তার অভিনীত ‘ভালোবাসি’ শিরোনামের একটি একক নাটক।

এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম সাইদ। এদিকে অভিনেত্রী একটি প্রতিষ্ঠানের সাতটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের আগেই এগুলোর শুটিং শেষ করবেন তিনি।

হিমি তার ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনের দিকে জোর দিচ্ছি। বিজ্ঞাপনের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সবসময় থাকা যায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com