মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আনিকার নতুন গান ‘বসন্ত বাতাসে’

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ২.৪৫ পিএম
  • ৮২৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ লকডাউনের আগে পর্যন্ত গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন এ প্রজন্মের গায়িকা তাসনিম আনিকা। এখন লকডাউন চললেও বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে কয়েকটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ গায়িকা।

এদিকে সবশেষ গেল রোজার ঈদে প্রত্যয় খানের সঙ্গে ‘বাড়াবাড়ি’ মন শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল আনিকার। এবার এ গ্ল্যামারাস গায়িকা দিলেন নতুন খবর। আসছে ঈদ উপলক্ষে একটি গান কাভার করেছেন তিনি। ‘বসন্ত বাতাসে’ শিরোনামের এ গানটির সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল।

এরই মধ্যে গানটির ভিডিও ধারণের কাজও শেষ হয়েছে। গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘বসন্ত বাতাসে’ আমার অনেক প্রিয় একটি গান। আমি স্টেজেও গাই এটি। এবার এ গানটি কাভার করলাম। আনপ্লাগড স্টাইলে গানটি করেছি। ঈদেই শ্রোতা-দর্শকদের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। আশা করছি ভালো লাগবে সবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com