সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা খুনের মামলায় প্রধান আসামি কাঞ্চন পলাতক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮.৩৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় দাদন ব্যবসায়ী কাঞ্চনকে প্রধান আসামি করে চারজন নামীসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় রকিকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তার বড় ভাই আতিকুর রহমান সরকার। তবে ঘটনার পর থেকে পলাতক প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুপুরে নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা করেছেন। এতে চারজন নামীও ছাড়াও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামিরা। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জের ধরে আসামিরা রকিকে ছুরিকাঘাতে হত্যা করে। তবে পুরো ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানানোর কথা জানান ওসি।
এদিকে, রকি হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন, দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসি। তারা বলছেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেধাবী ছাত্রনেতা রকি। দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী ও দাদন ব্যবসায়ী কাঞ্চনসহ সব আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানান তারা। এছাড়া রকি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শোকসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামন দিয়ে আশিকুর রহমান রকিসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে তাদের উপর হামলা করে কাঞ্চনসহ তার সহযোগীরা। এতে ছুরিকাঘাতে রকিসহ তিনজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক রকিকে মৃত্যু ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে রকির মরদেহ তার বাড়িতে নিয়ে যায় স্বজনরা। বাদ আছর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয় রকির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com