রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানের কান্দাহার থেকে ভারত তার কূটনৈতিক মিশনের সব কর্মচারী সরিয়ে নিলো

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.২৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের কান্দাহার থেকে ভারত তার কূটনৈতিক মিশনের সব কর্মচারী সরিয়ে এনেছে। কূটনীতিক, অন্যান্য কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর কর্মী, সব মিলিয়ে ৫০ জনকে গতকাল সন্ধ্যায় বিশেষ বিমান পাঠিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় জানান, কান্দাহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে না। এখন কান্দাহারে তালিবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আপাতত সাময়িকভাবে কান্দাহার মিশন থেকে ভারতীয় কর্মচারীদের ফিরিয়ে এনেছি। তবে দূতাবাসের কাজকর্ম চালানোর জন্য ওখানকার আফগান কর্মীরা থাকছেন। ভিসা ও অন্যান্য প্রয়োজনে কাবুলের ভারতীয় দূতাবাস সবরকম সাহায্য করবে।

উল্লেখ করা যেতে পারে, আফগানিস্তানে ক্রমবর্ধমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মাত্র গত মঙ্গলবারেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রক জানিয়েছিল, এখনও কান্দাহার বা মাজার-ই-শরীফ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। ভারত ওখানকার ঘটনার ওপর নজর রাখছে। তার মাত্র চার দিনের মাথায় শনিবার বিশেষ বিমান পাঠিয়ে কান্দাহারের মিশন থেকে সকলকে নিয়ে আসা হলো।

বস্তুত দুই দশক ধরে আফগানিস্তানের মাটিতে আমেরিকান সৈন্যরা ঘাঁটি গেড়ে বসে ছিল বলে তালিবানরা ইতস্ততঃ চোরাগোপ্তা হামলা চালালেও বড় রকমের কোনো সামরিক অভিযান করতে পারেনি। কিন্তু এখন আমেরিকান সৈন্যরা দেশে ফিরে যাচ্ছে।

অগাস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী আর আফগানিস্তানে থাকবে না। তবে সেখানে অবস্থা স্বাভাবিক থাকবে বলা হলেও প্রায় সঙ্গে সঙ্গেই তালিবান বাহিনী আফগানিস্তান দখলের অভিযানে নেমেছে। তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা লস্কর-ই-তৈবার হাজার সাতেক সশস্ত্র জঙ্গি। ফলে ভারত উদ্বিগ্ন।

এর আগেও কান্দাহারের ভারতীয় মিশনে হামলা হয়েছে। তাই এবার ভারত কোনো ঝুঁকি নিতে চায়নি। গত বছরেই হিরাট আর জালালাবাদের মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জন্য তা করা হয়েছে বললেও নিরাপত্তার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com