সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

মিয়ানমারে সংক্রমণের সংখ্যা বাড়ছে অক্সিজেন সরবরাহে ঘাটতি

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.১৫ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের কর্মকর্তারা জানান, মিয়ানমারে সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং জরুরি চিকিৎসারত রোগীদের কাছে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ইয়াংগুনের একজন বাসিন্দা জানান, অক্সিজেন এখন অর্থের চাইতেও দুষ্প্রাপ্যI তিনি তাঁর দাদিমা, যিনি করোনা সন্দেহে আক্রান্ত, তাঁর জন্য অক্সিজেন পেতে ৬ ঘন্টার মত একটি গ্যাস প্লান্টের বাইরে দাঁড়িয়ে ছিলেন।

গত বছর, অসামরিক নেত্রী, অন সান সুচির নের্তৃত্বে ভারত ও চীন থেকে ভ্যাকসিন আনাসহ, কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।তবে সামরিক বাহিনী, পহেলা ফেব্রুয়ারী নেত্রী অন সান সুচিকে ক্ষমতাচ্যুত কোরে দেশে সামরিক আইন জারি করে। জনগণ সামরিক হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। এছাড়াও নেত্রী সুচিকে বহিষ্কারের পর, দেশের আইন অমান্যকারী আন্দোলনের বড় অংশ হয়ে দাঁড়ায় ডাক্তার ও চিকিৎসাকর্মীরা।

নাগরিক আন্দোলন গ্ৰুপ’র প্রতিষ্ঠাতা, জেয়ার টুন বলেন, নেত্রী সুচির অধীনে সরকার ও স্বেচ্ছাসেবী দল সংক্রমণকে আয়ত্তে আনতে একত্রে মিলেমিশে কাজ করেছেন; তবে এখন সামরিক আইনের অধীনে আগামী ভবিষ্যৎ কেমন হবে তা বলা মুশকিল।

দেশের নুতন নেতা, সামরিক বাহিনীর প্রধান, জেনারেল মিং আউং হ্লেইং শুক্রবার অক্সিজেন প্লান্টগুলিকে পূর্ণোদ্দমে কাজ করা নির্দেশ দিয়েছেন। এবং মিয়ানমার সরকার দু সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com