শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উত্তর কোরিয়ায় তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে: জাতিসঙ্ঘ

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৬.৪৬ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নতুন করে সঙ্কটে উত্তর কোরিয়া। তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে সে দেশে। জাতিসঙ্ঘের রিপোর্ট উদ্বেগ, সেখানে অচিরেই আরও তীব্র হতে পারে এই সঙ্কট।

উত্তর কোরিয়ায় ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী মাস থেকেই সে দেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে বলে আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার। এ কথা বুধবার তারা জানিয়েছে।

গত বছর থেকেই নানা সমস্যায় জর্জরিত থেকেছে কিম জং উনের  দেশ। একদিকে অতিমারী, অন্য দিকে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার দাপট। দেশের অর্থনীতিও সমস্যার সম্মুখীন। এ বছরে সেই সমস্যা-সারণিতেই আরও এক সঙ্কট এই খাদ্যাভাব।

জাতিসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, গোটা উত্তর কোরিয়ার সমস্ত মানুষের পেট ভরাতে ১১ লক্ষ টন খাদ্য প্রয়োজন। কিন্তু বাণিজ্যিক আমদানিতে মাত্রই ২ লক্ষ হাজার টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব প্রকট হয়ে উঠেছে। এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে অচিরেই তীব্র খাদ্যসঙ্কটের মুখে পড়বে দেশটি।

জুনেই অবশ্য কিম দেশের খাদ্য-পরিস্থিতি ন‌িয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, দেশের অর্থনীতির খানিকটা উন্নতি হলেও খাদ্য-পরিস্থিতি ভয়াবহ উঠছে। গত মাসেই দক্ষিণ কোরিয়া সরকারের থিঙ্ক ট্যাঙ্ক দাবি করেছিল, চলতি বছরে ১০ লক্ষ টন খাবারের অভাব দেখা দিতে পারে। দেখা যাচ্ছে, সেই আশঙ্কাই সত্যে পরিণত হয়েছে।
এবং এর পরে জাতিসঙ্ঘের সাম্প্রতিক উদ্বেগও সেই দেশের মানুষের পাশাপাশি বিশ্বেরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com