সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউন অমান্য করে ইজারাদার বসালেন হাট,ভেঙে দিলেন পুলিশ প্রশাসন

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২.৫৯ পিএম
  • ৯৪৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাপ্তাহিক বড় হাট ৯নং সেনগাঁও ইউনিয়নের সিন্দুর্না গ্রামে অবস্থিত নসিবগঞ্জ বাজার। জানা যায় এ বাজার পীরগঞ্জ উপজেলার সর্বোচ্চ বড় হাট,এখানে প্রতি বৃহস্পতিবার গরু,ছাগল,হাস,মুরগী,ধান,গম,ভুট্টা,ইত্যাদি সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বসে কেনবেচা হয়।

তবে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি হওয়ায় সরকার লক ডাউন ঘোষণা করলে ও ইজারাদার পলাশ রায় বাজার বন্ধ না করলে উক্ত বাজারে পীরগঞ্জ থানা পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে নসিবগঞ্জ বাজারের দোকান পাট বন্ধ করে বাজার ভেঙে দেন।

উক্ত বাজারে ইজারাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।তবে ইজারাদার পলাশ রায়ের সহযোগী মোঃতরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমরা বাজারের দোকানদার ও ব্যবসায়ীদের নিষেধ করেছি আমার কথা না শুনেই তারা দোকান পাট বসিয়ে ফেলেন।

 

সে সময় পীরগঞ্জ এসপি সার্কেল মোঃআহসান হাবিব,পীরগঞ্জ থানা তদন্ত ওসি মোঃখায়রুল আলম ডন,এসআই সাধন চন্দ্র রায়ের সঙ্গীয় ফোর্স সহ নসিবগঞ্জ বাজার বন্ধের অভিযানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে পীরগঞ্জ এসপি সার্কেল আহসান হাবীবের সাথে কথা হলে তিনি সাংবাদিক জানান আমরা সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছি।কোভিড-১৯ এর লক ডাউন সরকার ভুমিকা পালন করে।

পীরগঞ্জ উপজেলাবাসীকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচাতে এবং সরকারি নির্দেশ মোতাবেক নসিবগঞ্জ বাজার বন্ধ করেছি।উক্ত সময়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক মাহাববুর রহমান বুলু,সাংবাদিক ফাইদুল ইসলাম,সাংবাদিক মোঃপারভেজ হাসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com