মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লোক নাট্যদল স্বর্ণপদক পাচ্ছেন ছয় গুণী শিল্পী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৯.০১ পিএম
  • ৯১৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নাটকের সংগঠন লোক নাট্যদল ছয় শিল্পীকে দিচ্ছে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’। গত ৬ জুলাই রাত নয়টায় সংগঠনটির ফেসবুক পেজে চলমান এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’ সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস। লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছিল ভার্চ্যুয়ালি। অতিথি হিসেবে সেখানে অংশ নেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরীন আহমাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।’ সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল ও কংকন দাস ভার্চ্যুয়াল আয়োজনে যোগ দেন। ১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলের উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবকদের জাতীয় নাট্য সংঘ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। লোক নাট্যদলের সর্বাধিক মঞ্চায়িত ও জনপ্রিয় একটি নাটক ‘কঞ্জুস’। নাটকের সংগঠন লোক নাট্যদল ছয় শিল্পীকে দিচ্ছে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’। এ সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস। ৬ জুলাই রাত নয়টায় সংগঠনটির ফেসবুক পেজে চলমান এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছিল ভার্চ্যুয়ালি। অতিথি হিসেবে সেখানে অংশ নেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরীন আহমাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।’ সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল ও কংকন দাস ভার্চ্যুয়াল আয়োজনে যোগ দেন। ১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলের উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবকদের জাতীয় নাট্য সংঘ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। লোক নাট্যদলের সর্বাধিক মঞ্চায়িত ও জনপ্রিয় একটি নাটক ‘কঞ্জুস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com