সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পাচার, মটরসাইকেলসহ আটক দুই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৪.৩৩ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পাচার কালে একটি মটর সাইকেল ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরা কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে পাচঁটার দিকে পৌর শহরের রেল গেট নামক এলাকা থেকে মাদক পাচার কালে হাসানুজ্জামান হাসান (৩৫) ও আমিনুর ইসলাম (৩৪) নামে দুজনকে আটক করে পুলিশ। আটক মো: হাসানুজ্জামান হাসান (৩৫) হাকিমপুর উপজেলার মহেড়া পাড়া গ্রামের মো: মোশারফ হোসেন এর ছেলে, মো: আমিনুর ইসলাম (৩৪) একই গ্রামের মো: আলম খন্দকারের ছেলে।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রেল গেট নামক এলাকা দিয়ে অভিনব কায়দায় মটর সাইকেলের ছিটের নিচে মাদক পাচার কালে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল ও একটি লাল-কালো রংঙ্গের মটর সাইকেলসহ দুইজন কে আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com