সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় পুকুরের ইজারা নিয়ে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৮.২১ পিএম
  • ৭৬২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে কুমিল্লার জেলার মনোহরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মো.আব্দুর রহিম (৩৮) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) কেচি দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ধিকচান্দা গ্রামে। নিহত মো.আব্দুর রহিম (৩৮), ধিকচান্দা গ্রামের জায়েদ আলীর ছেলে। ওই ঘটনায় অভিযুক্ত ঘাতক রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়- ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত বিষয়ে ইউপি মেম্বার আবদুর রহিমের সঙ্গে পাশের বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর (৫৭) বিরোধ চলছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে রহমত আলী মেম্বার আবদুর রহিমকে মঙ্গলবার সকালে কেচি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রহমত আলীকে আটক করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। এতে তার অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকাল সাড়ে পাঁচটায় জানা যায়- নিহতের স্ত্রী আয়শা বেগম থানায় বাদী হয়ে হত্যা মামালা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com