সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফরিদপুরের ভাঙ্গায় দশ হাজার মিটার পাইপ ও চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৬.৫৮ পিএম
  • ৬৯৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারালদিয়া বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন ধ্বংস করে ও দশহাজার  মিটার পাইপ ভেঙে বিনিষ্ঠ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিলের ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে ও দশ হাজার মিটার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com