সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে ৩৯টি মোবাইল কোর্ট টিম ও পুলিশের ৪০টি টহল টিম মাঠে

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯.৩৬ পিএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ময়মনসিংহে রবিবার (৪ জুলাই ২০২১) কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে আছে জেলা প্রশাসনের ১৩টি এবং উপজেলায় ২৬টিসহ মোট ৩৯টি অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্ট টিমের সাথে পুলিশের ৪০টি টহল টিম।
লকডাউনের ৪র্থ রাস্তা ঘাটে প্রশাসনের লোকজন ব্যতীত অন্য কোন লোকজন বা যান বাহন চোখে পড়েনি। ভোর ৬:০০ টা হতে শুরু হয়েছে এই অভিযান, চলবে রাত ১০:০০ পর্যন্ত।

রাত দশটার পর থেকে পুলিশের ৪০টি টহল টিম মাঠে থাকবে। এই মূহুর্তে শহরের বিভিন্নঅভিযান স্থলে অভিযান কার্যক্রম তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকব একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে। জনস্বার্থে জেলা প্রশাসন ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com