সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর সাপাহারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯.৩০ পিএম
  • ৮৮৬ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জান্নাতুন (১৩) নামে ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ এলাকাবাসী উদ্ধার করেছেন। রোববার দুপুরে উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জান্নাতুন কোচকুড়িলিয়া পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে প্রায় ৬/৭ বছর যাবৎ জান্নাতুন নানার বাড়ীতে থেকে লেখা পড়া করতো। ঘটনার দিন বাড়ীর সদর দরজায় তালা লাগিয়ে তার নানা সাহেব আলী স্থানীয় দিঘী পাহারা দিতে যায়। তার নানী ও তাকে রেখে প্রতিদিনের মত গবাদি পশুর জন্য ঘাঁস কাটতে মাঠে যায়।

এসময় বাড়ীর বাহিরে থাকা জান্নাতুন তার নানার কাছ থেকে বাড়ীর চাবি নিয়ে বাড়ীতে আসে। পরবর্তী সময়ে তার নানা দুপুর দেড়টার দিকে বাড়ীতে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তিনি তাদের শয়ন ঘরের তালার তীরের সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুনকে ঝুলতে দেখে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে তার ওড়না কেটে লাশ নিচে নামায়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল জানান, ঘটনাটি
নিঃসন্দেহে দুঃখজনক মেয়েটার কিছুটা মানসিক সমস্যা ছিলো বলে এলাকাবাসীর কাছে শুনলাম ।

মানসিক কারনে তার মৃত্যু হতে পারে বলে সকলের ধারণা। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com