সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১, আহত-২

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.০৯ পিএম
  • ৮৩১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিন্টু ইসলাম নামে ১ জন নিহত ও গুরুত্ব আহত ২ জন। থানায় মামলা আটক-১।

এলাকাবাসী জানান, উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামে প্রতিদিনের মতো গত বুধবার ছোট ছেলেদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেখানে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ লাগে। পরের দিন বৃহস্পতিবার  সকালে খেলার বিষয় নিয়ে অভিভাবক পর্যায়ে তর্ক শুরু হলে প্রতিপক্ষের হামলায় মিন্টু ইসলাম ও তার দুই ভাই শাকিল ও ইমরান আহত হন গুরুত্ব জখম।

পরে স্থানীয়রা মিন্টু ইসলামসহ আহতদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মিন্টু ইসলামের অবস্থা অশঙ্খাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হলে (৩জুন) শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু ইসলাম মৃত্যুকরণ করেন।

এবিষয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, নিহত মিন্টু ইসলামের ছোট ভাই মোঃ জামরুল ইসলাম বাদি হয়ে একিট হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০২/ ০৩.০৭.২০২১ইং মামলার পরে মোঃ শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অবশিষ্ট্য আসামীদের আইনের আওতায় নেয়ার জোর চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com