মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘আনন্দ মেলা’য় একসঙ্গে তারা

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১০.১৯ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার তিন সেলিব্রেটি নায়িকা। এবার ঈদে একসঙ্গে ছোট পর্দায় দেখা যাবে তাদের। আসছে ঈদুল আয়জাকে সামনে রেখে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করবেন তারা। আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে তাদের নাচের শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। কয়েকটি গানের সমন্বয়ে একটি কোলাজ পরিবেশনায় দেখা যাবে মিমকে।

আর নিজেরই গাওয়া-‘কাটে না কাটে না’, ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ এবং সিনেমায় অভিনীত ‘রসিক আমার’ গানে সমন্বয়ে একটি পরিবেশনায় নাচবেন নুসরাত ফারিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com