সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে বৃষ্টিতে বিপর্যস্ত কাঁচাবাজার পরিদর্শন করলেন মেয়র মাহমুদ আলম লিটন

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৩.৪৪ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে লকডাউনের ২য় দিনে ঘন বৃষ্টিতে বিপর্যস্ত উন্মুক্ত জায়গায় লাগানো কাঁচাবাজার পরিদর্শন করলেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।

মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন ঘোষনার পর থেকে পৌর শহরে লাগাতার বৃষ্টির কারনে উম্মক্ত জায়গায় বসানো বাজারে কাঁচা মাল ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ীরা পড়েছে সর্বচ্চ বিপদে। দোকান লাগানোর জায়গা উঁচু না হওয়ায় দোকান বসানো ও ক্রেতার ক্রয় করতে ব্যাপক অসুবিধা হওয়ায় (২ জুলাই) শুক্রবার সকালে সরকারি কলেজ মাঠ ও সুজাপুর সরকারি মডেল বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এসময় হাট, বাজার ইজারাদার মোঃ মানিক মন্ডল, , ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে জনসমাগম এড়িয়ে চলতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচার করার স্বার্থে উম্মক্ত জায়গায় বাজার বসানো হয়েছে। গত কয়েকদিন যাবৎ ঘন বৃষ্টি হওয়ায় মাঠ গুলোতে পানি বেঁধে রয়েছে সে কারনে ব্যবসায়ীরা কেনা-বেঁচাতে সাময়িক বিপদে পড়েছেন তার জন্যে দুঃখ প্রকাশ করছি এবং সকল স্বাস্থ্য বিধি মেনে সরকারে নির্দেশনা যথাযথ ভাবে পালন করে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com