সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফরিদপুর ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে বৃস্টির মধ্যেও প্রশাসন মাঠে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৬.৪৩ পিএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১লা জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার( ১লা জুলাই) সকাল থেকে পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে শপিংমল ।
সরোজমিনে দেখা যায়,উপজেলার বাসষ্ট্যান্ড,বিশ্বরোডমোড়,মালিগ্রামবাজার,কালামৃধাবাজার বিভিন্ন অলিগলিসহ পৌর বাজারেও টহল দিচ্ছে সেনবাহিনী ও পুলিশ সহ উপজেলা প্রশাসন। তবে কিছু এলাকায় মাহিদ্রা চলতে দেখা গেলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ জানান, কোভিড ১৯ সম্পর্কে প্রতিটি এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করছি। আমরা বৃস্টির ভিতরেও লগডাউন বাস্তবায়ন করতে মাঠে আছি। পাশাপাশি মাক্স পরিধান এবং অযথা মানুষ রাস্তায় ঘোরাঘুরি না করার জন্য নির্দেশনা প্রদান করছি।

পণ্যবাহী ও রিক্সা ব্যাতিত অন্যযানবাহন বিশেষ করে বাস, সিএনজি, অটোরিকশা চলাচলা করতে না পারে সেদিক দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই যারা সরকারী নির্দেশনা মানবে না তাদের জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, কর্মজীবি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মী বের হলে তাদেরকে পরিচয় পত্র দেখাতে হবে। অন্যথায় যদি না থাকে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com