সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি’র রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র: সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৩.১৮ পিএম
  • ৭৭৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি’র রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র। এক দিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্র বিরোধী অপপ্রচার অব্যাহত রাখা। অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালী করণের কথা বলা বিএনপি’র দ্বিচারিতা ছাড়া কিছু নয়।
সেতুমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
‘আওয়ামী লীগ একচ্ছত্র শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা একেবারেই কল্পিত, মনগড়া ও মুখরোচক বক্তব্য।

এর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে -এটি তারই ধারাবাহিকতার অংশ।
রাষ্ট্র এবং সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো ও বিধিবিধানের আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধীদল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। বিএনপি মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দুরে সরে যাচ্ছে।
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কিভাবে অর্থবহ হবে? উল্টো তারা গণতন্ত্রকে দুর্বল করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, শক্তিশালী রাষ্ট্র কাঠামোর প্রতি বিএনপি’র কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করতো না।
এর আগে সড়ক পরিবহন মন্ত্রী সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।
এসময় তিনি বলেন, বর্ষা চলমান তাই অত্যন্ত সচেতন ভাবে সড়ক মহাসড়কে মনিটরিং জোরদার করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, সড়কের যেখানে ছোট-খাটো গর্ত হবে সেখানে সাথে সাথে মেরামত করতে হবে। পাশাপাশি নতুন পাস হওয়া প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দাপ্তরিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজগুলো এ সময়ে এগিয়ে নিতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী আবারও বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশনা দিয়ে বলেন, গাড়ীগুলো যেন সবদিক থেকে স্মার্ট থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কাজে অধিকতর গুরুত্ব ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
শুদ্ধাচার পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিজের কাজকে ভালোবেসেই কাজ করতে হবে। শুধু রুটিন ওয়ার্ক নয়, কাজকে ভালোবেসে কাজে মনোযোগি হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com