সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ২.০৪ পিএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে।

২৭ জুন দিবাগত রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত ৭ জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি করপোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বরং সবসময় উদাসীন থেকেছে। সকল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সকল তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে।বিএনপি মহাসচিব মগবাজারের বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে আহতদের দ্রুত সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান।

তিনি আরও বলেন, সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এজন্য এ ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com