শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভূমধ্যসাগরে ভাসতে থাকা ২৬৪ জন বাংলাদেশী উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১, ১২.২৬ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে বৃহস্পতিবার ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযান ভেঙ্গে ডুবে গেলে ভাসতে থাকা ২৬৪ জন বাংলাদেশীসহ মোট ২৬৭ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার উপকুল রক্ষীরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এর সুত্রে শুক্রবার ঢাকায় পাওয়া খবরে এ তথ্য জানিয়ে বলা হয়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাকি তিনজন মিশরের নাগরিক। তিউনিসিয়ার উপকুল রক্ষীরা জানিয়েছে উদ্ধারের পর তাঁদেরকে আইওএম এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। খবরে বলা হয়েছে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবা’এর একটি হোটেলে এদের সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কোয়ারেন্টিন শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের কোথায় নেওয়া হবে তা এখনো ঠিক হয়নি বলে খবরে উল্লেখ করে বলা হয়েছে এ বছরের মে মাস থেকে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত তিউনিসিয়ার কোস্ট গার্ড বিভিন্ন সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় ৭০৭ জন অবৈধ বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। খবরে বলা হয় এ ছাড়া মে মাসে লিবিয়া কর্তৃপক্ষ আলজেরিয়ার সীমান্তবর্তী মরু এলাকা দারাসে অপহরণকারীদের কবল থেকে ৮৬ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে। তাঁরা লিবিয়ার বেনগাজি শহর হয়ে মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যাওয়ার পথে অপহরণকারীদের কবলে পড়েছিলেন এবং উদ্ধারের পর তাঁরা লিবিয়া সরকারের হেফাজতে রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২১শে জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ১৯ হাজার ৬১ জন অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন যার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের ২ হাজার ৬০৮ জন। সংস্থাটি আরও জানিয়েছে এ বছরের পহেলা জানুয়ারি থেকে ২১ শে জুন পর্যন্ত অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার পথে অন্তত ৮১৩ জন অভিভাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। তবে এদের মধ্যে কোন বাংলাদেশী রয়েছেন কিনা তা জানানো হয় নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com