সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফরিদপুর ভাঙ্গায় ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৯.২৮ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মহেশ্বরদি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন জব্দ করে ও ১০০০ মিটার পাইপ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়  ।

আজ শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ্ বলেন ইউনিয়নে এক শ্রেণির বালু খেকো অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বালু উত্তোলনকারী ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com