সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় আবশ্যক

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৬.৪১ পিএম
  • ৮৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা মডেল থানার রমনা পার্কের চাইনিজ গেটের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে রমনা থানা পুলিশ।

রমনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম পিপিএম জানান, গত ১৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ অজ্ঞাতনামা ব্যক্তিকে রমনা পার্ক এলাকা হতে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরবর্তী সময়ে তদন্তকরে থানা পুলিশ জানতে পারেন উক্ত ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় হত্যা মামলা ( মামলা নং ৩৫ তারিখ ২৮ এপ্রিল, ২০২১) রুজু হয়েছে।

ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, রমনা মডেল থানা (০১৩২০–০৩৯৪৯২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com