সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেবীদ্বারে ফলদ গাছের চারাগুলো ধরে কাঁদছিলেন বৃদ্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৮.১৮ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে
 এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা )প্রতিনিধি : ‘দুষ্কৃতিকারীদের কর্তৃক রাতের আঁধারে কেটে ফেলা সখে লাগানো বিভিন্ন ফলদ গাছের চারাগুলো ধরে কাঁদছিলেন অশিতিপরায়ন এক বৃদ্ধ, আর বলছেন,- গাছগুলো আমার সখের লাগানো ছিল, রাজশাহী সহ দেশের বিভিন্ন নার্সারী থেকে বেছে বেছে আনা আম, কাঠাল এবং কাঠের কিছু গাছ লাগিয়েছিলাম বাড়ির আঙ্গিনায়, সড়কের পাশে। কি অন্যায় করেছিল এ গাছগুলো ? এ কেমন নিষ্ঠুরতা!’ বৃহস্পতিবার সকালে দুষ্কৃতিকারীদের কর্তৃক গাছ কাটার সংবাদে সরেজমিনে ঘটনাস্থল যেয়ে কাটা গাছ জড়িয়ে ওই বৃদ্ধ কান্না বিজড়িত কন্ঠে ওই আর্তি জানাচ্ছিলেন। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’ সড়কের পাশে। ওই সড়কের পাশের বাড়ির অশিতিপরায়ন বৃদ্ধ হাজী মোঃ মঞ্জুর আলী(৮০) বলেন, বছর তিনেক আগে আমার পুত্র মোঃ কামাল হোসেন রাজশাহী থেকে উন্নতমানের আমের চাড়া, দেশের বিভিন্ন নার্সারী থেকে কাঠাল ও কাঠের চারা এনে নিজ বাড়ির আঙ্গীনায় এবং ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’ সড়কের পাশে লাগিয়ে ছিলাম, সন্তানের মতো গাছগুলোর পরিচর্যা করে আসছিলাম। গাছগুলো মাথা উঁচু করে দাড়িয়েছিল, বছর ঘুরে এলে থোকায় থোকায় ফল ধরার দশ্য দেখার অপেক্ষায় ছিলাম, সে দেখা আর হলোনা।
স্থানীয়রা জানান, রাজশাহী সহ বিভিন্ন নার্সারী থেকে আনা গাছগুলো সখের লাগানো ছিল। বৃদ্ধ হাজী মোঃ মঞ্জুর আলী প্রতিদিনই গাছগুলো পরিচর্যায় করতে দেখতাম। আজ সকালে এসে দেখি ওনার সখের গাছগুলোর মধ্যে আমা কাঠাল এমনকি কাঠের কেশ কিছু গাছ কুপিয়ে কেটে ফেলে রেখেছে। কারা এ কাজ করতে পারে জানতে চাইলে জবাবে বলেন, ওদের নাম বলা যাবেনা। বৃদ্ধ হাজী মোঃ মঞ্জুর আলী’র পুত্র মোঃ কামাল হোসেন জানান, আমরা বাড়িতে থাকিনা। বাবা থাকেন, বাবার ইচ্ছাতেই কিছু উন্নতমানের আম, কাঠালের ফলদ ও বৃক্ষের গাছের চারা এনে দেই। সেগুলো বাবা সন্তানের মতোই পরিচর্যা করে আসছেন। খুব খারাপ লাগে তখন বাবা যখন কাটা গাছগুলো ধরে সন্তান হারার মতো হাউমাউ করে কেঁদে ফেলেন। এ বিষয়ে মামলা করবেন কি না জানতে চাইলে কামাল হোসেন বলেন, কারা কখন এ গাছগুলো কেটেছে তা দেখিনি। তবে বাড়ির সামনে একটি পাকা ভিটি দোকান ঘর নির্মান করি, যা এখনো চালু করা হয়নি। ওই দোকান ঘরে একদল বখাটে গভীর রাত পর্যন্ত আড্ডা মারত। জুয়া খেলত, মাদক সেবন করত, তাদের বাঁধা দেই, দোকান ছেড়ে চলে যেতে বলি। ওরা আমার কথায় ক্ষুব্ধ হয়ে হুমকী দিয়ে যায়। ওই কারনে ক্ষুব্ধ হয়ে ওরা এ কাজটি করতে পারে বলে সন্দেহ করলেও মামলা করে আর বিপদে পড়তে চাইনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com