সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় অবৈধ ভাবে ডিজেল,মবিল ও বিটুমিন বাজারজাত করনে ২ জনকে কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৭.২০ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মঙ্গলবার রাতে অননুমোদিত ও অবৈধ ভাবে ডিজেল,মবিল ও বিটুমিন তৈরি করে বাজারজাত করার সময় ২(দুই) জন অবৈধ বাজারতারকারীকে গ্রেফতার করেন র‌্যাব। জেলার র‌্যাব-১১ সিপিসি-২,উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল মেসার্স আলম এন্ড কোম্পানীতে অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে ব্যবহৃত পুরাতন মবিল পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল, এবং বিটুমিন উৎপাদন করে বাজারজাত করার সময় হাতে নাতে তারা গ্রেফতার হন। ওই আটককৃতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের আলম মিয়ার ছেলে মোঃ আব্দুল মান্নান(৪৮) ও নাঙ্গলকোট উপজেলার মোঃ মোস্তফার ছেলে মোঃ ফোরকান মাহমুদ (২৩)। পরে ওই আটককৃতদের অপরাধের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মন্জুরুল হক’র উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে ০১(এক) বছর ও ফোরকান মাহমুদ কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com