সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ি এলাকায় অভিযানে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ৯.০০ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নেজাম উদ্দিন (৩৫) ও রিপন হাওলাদার (২৫)। গ্রেফতাররের সময় তাদের হেফাজত হতে ১,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ জানান, ১২ জুন, ২০২১ (শনিবার) সকাল ৯:৩০ টায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করত।

গ্রেফতারকৃতদের যাত্রাবাড়ী থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com