রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আম্পায়ারের রিপোর্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বিসিবি

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১.০১ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দেশের দুই চিরপ্রতিন্দ্বন্দ্বি আবাহনী-মোহামেডান।
এ ম্যাচে বির্তকের জন্ম দিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। আবাহনীর ব্যাটিং ইনিংসে একটি এলবিডব্লূর আবেদনে আম্পায়ার আউট না দেয়ায় মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গেন সাকিব।
এখানেই থেমে থাকেনি সাকিবের মেজাজ। আবাহনীর ইনিংসে বৃষ্টির কারনে খেলা বন্ধ করা হলে, রাগে স্টাম্প উপড়ে ফেলেন সাকিব। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিবের।
সাকিবের এমন আচরণ নজরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে সাকিবের ব্যাপারে সিদ্বান্ত নিবে বিসিবি।
এ ব্যাপারে ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম) কাজী ইনাম আজ বলেন, ‘আপনি দেখুন, আবাহনী এবং মোহামেডানের মধ্যকার ম্যাচে মাঠে অনেক কিছুই ঘটেছে। সাকিব আল হাসান জড়িত থাকায় কিছু ঘটনাও ঘটেছিল।’
তিনি আরও বলেন, ‘ম্যাচটি সরাসরি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে প্রচারিত হয়েছিল। আপনারা সবাই দেখতে পেয়েছেন। এটি ভোলার মত নয়। ক্রিকেটে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসতে পারে। তবে আমরা আশা করি, খেলোয়াড়রা সব সময় আবেগকে নিয়ন্ত্রনে রাখবে। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা ম্যাচটি সম্পর্কে তাদের রিপোর্ট জমা দিবে এবং আমরা আশা করি খুব শীঘ্রই রিপোর্ট পাওয়া যাবে। কেউ যদি নিয়ম কেউ ভঙ্গ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com