শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কলকাতার পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ১১.১৩ এএম
  • ৬৭১ বার পড়া হয়েছে

কলকাতার পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর হদিশ মিলল। ভর্তি রয়েছেন ৩ জন সন্দেহভাজন রোগীও।

কয়েক দিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে রাজ্যে। এই ছবি কিছুটা স্বস্তি দিলেও, একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। গোটা রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।কলকাতার দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন আক্রান্তের হদিশ মিলেছে। তার মধ্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন ৪ জন।

অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন।এই মুহূর্তে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৪ জন ছাড়াও, সন্দেহভাজন ২ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেও, মিউকরমাইকোসিসে আক্রান্ত নতুন রোগীর খোঁজ মিলেছে।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৩০ জন। সন্দেহভাজন ৭০ জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com