সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কমলনগরে সাইফুল্লাহ, রামগতিতে সোহেল চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১.১১ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- ৬ষ্ঠ ধাপে লক্ষ্মীপুরে দুই উপজেলা পরিষদ নির্বাচনে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান বহিষ্কৃত খালেদ সাইফুল্লাহ ও রামগতি উপজেলা কাপ পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ সোহেল বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে খালেদ সাইফুল্লাহ ১৮ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ নিয়ে ১৬ হাজার ৮৭১ ভোট পেয়েছেন বাবুল মিয়া।

রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে ২৪ হাজার ১৩৬ ভোট পেয়েছেন রোকেয়া আজাদ।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৭৩টি এবং রামগতিতে কেন্দ্র ছিল ৭০টি।

বুধবার রাতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। পুরুষ-২ লাখ ২ হাজার ৬০ জন। নারী-১ লাখ ৮২ হাজার ৯ শত ১২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com