শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় লকডাউনের চতুর্থ দিনে বিধিনিষেধ মানার ক্ষেত্রে সাধারন মানুষের শিথিলতা ঃ ২৪ ঘন্টায় আক্রান্ত ২০

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১, ১০.১৭ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চলমান লক ডাউনের চতুর্থ দিন রবিবার সাধারন মানুষের মধ্যে বিধিনিষেধ মানার ক্ষেত্রে শিখিলতা পরিলক্ষিত হয়েছে। লকডাউন ঘোষিত এলাকায় নওগাঁ জেলা সদর এবং নিয়ামতপুর উপজেলায় সাধারন মানুষের অবাধ বিচরন বৃদ্ধি পেয়েছে। দোকান পাঠ বন্ধ থাকলেও পুলিশের প্রহরা এড়িয়ে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন বিশেষ করে রিক্সা, ভটভটি, বেবীট্যাক্সী, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

এসব সড়কে বিপুল সংখ্যক সাধারন মানুষকে হেঁটে চলাচল করতেও দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়ক এবং এসবের গুরুত্বপূর্ণ মোড় সমূহে পুলিশের তদারকি অব্যাহত রয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ৬ জন, ধামইরহাট ও সাপাহার উপজেলায় ৩ জন করে, সদর, রানীনগর ও মান্দা উপজেলায় ২ জন করে এবং বদলগাছি ও পত্নীতল্ াউপজেলায় ১ জন করে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্রা দাঁড়িয়েছে ২৩৮৫ জন।

এ সময় সুসথ্য হয়েছেন ১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২০৫৩ জন। বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছেন ৩৩২ জন। এই ২৪ ঘন্টায় জেলায় মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৩৪ জনকে। এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১১৪৬ ব্যক্তি।
(ছবি আছে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com