সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় পাকস্থলী করে ইয়াবা পরিবহনকালে চার মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৬.১৮ পিএম
  • ৫২০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লায় র‌্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার সন্ধায় চৌদ্দ হাজার ৫শ ৬৫ পিস ইয়াবাসহ হাতে নাতে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ব্যাবসায়ীরা যখন অভিনব কায়দায় পাকস্থলী করে ইয়াবা পরিবহন করে আসছিল তখন র‌্যাবের অভিযানিক দল ১৪(চৌদ্দ) হাজার ৫শ ৬৫ পিস ইয়াবাসহ ওই চার মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন – কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদ’ ছেলে মোঃ আবুল কাশেম ( ৩০) ও একই জেলার কুতুব দিয়া থানার হায়দার পাড়া গ্রামের মৃত. আব্দুস সাত্তার’র ছেলে মফিজ আলম( ৩২), মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখ’র ছেলে মোঃ রনি শেখ (২১) এবং বান্দারবান জেলার লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজ’র ছেলে মুজিবুল্লাহ ( ৩৫)। জেলার র‌্যাব-১১ সিপিসি-২, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন- গ্রেফতারকৃত ওই আসামীদের কে প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করলে তারা বলেন- দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে জেলার কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com