বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গত ৯ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় লিজা ও বেলাল খানের নতুন গান ‘পাখি’। এরইমধ্যে গানটি ৩৪ লাখ’রও বেশি ভিউয়ার্স অতিক্রম করেছে। গানটি লিখেছেন মুসা কে মাহমুদ এবং সুর সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীতশিল্পী বেলাল খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ^াস শংকর। এই গান নিয়ে লিজা বলেন, ‘প্রায় এক সপ্তাহ আমি আমার গ্রামের বাড়ি তারুন্দিয়াতে ছিলাম। সেখানে সবার মধ্যেই পাখি গানটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গানটি শুনে আমি রীতিমতো মুগ্ধ। একজন শিল্পী হিসেবে এখানেই আমার স্বার্থকতা বা সাফল্য। কারণ গানটির মধ্যে একটা অন্যরকম দোলা আছে, যা ছোট ছোট বাচ্চাদেও মনে গেঁথে গেছে। ধন্যবাদ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আমি আগামী কয়েকদিনের মধ্যে নতুন আরও একটি গান নিজের চ্যানেলে প্রকাশ করব। গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে।’ এদিকে করোনার কারণে লিজা ঘর থেকে একদমই বের হচ্ছেন না। যাচ্ছেন না কোন টিভি চ্যানেলে কিংবা কোন শো’তে। খুব বেশি একঘেয়ে হয়ে উঠলে তিনি গাড়ি নিয়ে নিজের মতো করে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান বলে জানালেন।