সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাবেক এমপি আবদুল্লা মামুনের অবহেলা! লক্ষ্মীপুরে বাড়ীর সীমানা প্রাচীর ধসে একজনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১, ৯.২৪ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে আবু তাহের (৬৮) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়খেরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বেলাল হোসেন নামে আরও এক বৃদ্ধ আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আবু তাহের ও আহত বেলাল হোসেন বড়খেরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আবু তাহের ও বেলাল একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সামনে দিয়ে তাদের যেতে হয়। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ সীমানা প্রচীর ধসে তাদের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়। আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সীমানা প্রাচীর ধসে বৃদ্ধ তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com