বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১, ২.১৯ পিএম
  • ৯৪৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়া একটি উত্তম বিনোদন। তাই তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০২০-২১ ইং সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষে সদর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ গত ২৩ মে থেকে শুরু হয়ে চলে ৩০মে পর্যন্ত।
রবিবার (৩০ মে, ২০২১) বিকাল ৫টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে উক্ত প্রশিক্ষণ সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১৬ বছরের এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে সদর উপজেলার চারটি স্কুলের ২২ জন শিক্ষার্থী। প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ মাহবুবুল আলম রতন এবং জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজা খানম।
উক্ত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খানম, বিশেষ অতিথি ছিলেন আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com