সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার বদান্যতায় পুলিশের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে -আইজপি ড. বেনজীর আহম্মেদ

  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১, ১০.৫২ পিএম
  • ৬৬৪ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহম্মেদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর চৌকশ নির্দেশনায় করোনাসহ দেশের যে কোন পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। তিনি সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে পুলিশ হেড কোয়ার্টার থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে নওগাঁয় জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটি’র অত্যাধুনিক শপিং মলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেছেন। নওগাঁ শহরের বঙ্গাবাড়িয়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠনস্থলে সভাপতিত্ব করেন নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম। ভুর্চূয়ালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশো সাবেক আইজিপি ও সচিব মোঃ তৈয়ব উদ্দিন আহম্মেদ।

 

 

নওগাঁ অনুষ্ঠনস্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম এবং নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এ ছাড়াও এ অনুষ্ঠানে দেশের সকল পুলিশ সুপার, পুলিশ বাহিনীর সকল ইউনিট প্রধানগণ ভার্চূয়ালী যুক্ত ছিলেন। প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহম্মেদ বলেছেন এখন পুলিশ বাহিনীর সকল সদস্য সন্মানজনক বেতন ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যানে বহুবিধ উদ্যোগ গ্রহল করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভুমিকা রেখেছে তেমনই এখন তাঁরই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে ভুমিকা রাখতে হবে। পুলিশের সাবেক আইজিপি নওগাঁ শহরের অভিজাত এবং নিরিবিলি বলে খ্যাত বাঙ্গাবাড়িয়া এলাকায় তাঁর নিজস্ব ৪৬ শতাংশ সম্পত্তি জেলা পুলিশকে দান করেন। সেই সম্পত্তির উপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে এই শপিংমল নির্মানের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে এই শপিংমল-এর পার্শ্বে অন্য অংশে একটি আধুনিক মানের ভবন নির্মান করা হবে। যেখানে থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টার, পুলিশ ম্যাচ এবং বানিজ্যিক ফরমেশনসহ বিভিন্ন কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com