সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে পুলিশের জালে দুই মাদক ব্যবসায়িক আটক

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১১.৫৬ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বারে মাদক কেনা বেচার সময় দুই মাদক ব্যবসায়ি ও সেবককে পুলিশ আটক করে রোববার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে। পরে তাদের আদালতে হাজির করলে জিজ্ঞাসাবাদ শেষে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের সাদতের বাড়ীর ব্রীজের উপর।

গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এস,আই) আঃ বাতেন, সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) আজিজুল হক সহ একদল পুলিশ ওই অভিযানে ১০২ পিছ ইয়াবা টেবলেট সহ জামাল ও মতিউর নামে দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করে। পুলিশ জানায়, উপজেলার বারুর গ্রামের মৃত: আঃ ছাত্তারের পুত্র মোঃ জামাল (৩২) ও আব্দু মাষ্টারের পুত্র মো. মতিউর রহমান(২৮) আটক করা হয়, দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে রয়েছে।

বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের সাদতের বাড়ীর ব্রীজের উপর মাল ক্রয়- বিক্রয়কালে তাদের আটক করা হয়। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার’র নির্দেশে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিক অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ি ও সেবককে আটক করা হয়েছে।

শুধু মাদক বিরোধীই নয়, সকল অপরাধ সংগঠনের বিরুদ্ধে আমাদের অভিযান ও গ্রেফতার অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিয়ে কাজ করছি। ওই উদ্ধার সংক্রান্তে দেবীদ্বার থানায় আটক দুই মাদক ব্যবসায়ি ও সেবকের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com