শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১১.৫৩ পিএম
  • ৭৩২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি): ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩০ মে/২০২১) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় গৌরীপুর পৌরসভা। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, সকল অপশক্তিকে বিতারিত করে তরুণদেরকে বঙ্গবন্ধু’র আদর্শে স্বপ্নের তারুণ্যদীপ্ত হতে হবে।
সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। খেলা পরিচালনা করেন আব্দুর রউফ মোস্তাকিম, শহিদুল ইসলাম এবংইবনে শামীম।

গৌরীপুর পৌরসভা একাদশে মাঠে নামেন সীমান্ত, মাসপিক, অন্তর, সোহান, রাকিব, সাগর, ফাহিম, তোফাজ্জল, সাকিব, রাকিবুল ইসলাম, তারেক মিয়া, জয়, সম্ভূ, তুর্য, মোস্তফা, জিহাদ, মমিন, রবিন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ একাদশে মাঠে নামেন মোশারফ হোসেন, আলিফ মিয়া, আসিফ মিয়া, আকাশ আহমেদ, সায়েফ, মনির, সাব্বির, কামরুল ইসলাম, কবির, উবাইদুল, উজ্জল মিয়া, শরিফ, নাঈম, সুমন, ফয়সাল, নোমান ও ইব্রাহিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com