সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় বিপুল পরিমান গাঁজা সহ ২ জন আটক

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৩.৪০ পিএম
  • ৭২৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারে নওগাঁ-রাজশাহী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান পরিচালনা করে একটি পিকআপ এর মেঝেতে বিশেষ কায়দায় সেটিং করা অবস্থায় ৫০ প্যাকেট মোট ১শ কেজি গাঁজা উদ্ধার সহ ঐ পিকআপ চালক সহ ২ জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব-৫।

রাতেই উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ সহ আটককৃত দ্#ু৩৯;জনকে মহাদেবপুর থানায় আইনানুগভাবে হস্তান্তর করা হয়। স্থানিয় ও র‌্যাব সুত্রে জানাগেছে, গোপন সংবাদের (গোয়েন্দা তথ্যের) ভিত্তিতে জানতে পারেন যে কয়েকজন মাদক
কারবারি একটি পিকআপে করে মাদক সরবরাহ করছেন। এমন তথ্য পেয়ে র‌্যাব-৫, সদর ব্যটালিয়ন
স্পেশাল অভিযানিক টিম নওগাঁ-রাজশাহী মহা-সড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় (চৌমাশিয়া) বাজারে অবস্থান নেয় এবং রাত পোনে ১০ টারদিকে খালি আমের ক্যারেটবাহী একটি পিকআপ ঘটনাস্থলে পৌছালে সেটিকে আটকিয়ে তল্রাসী চালিয়ে রাত ১০ টারদিকে ঐ পিকআপের মেঝের নিচে বডিতে বিশেষভাবে সেটিং করা অবস্থায় ৫০ টি প্যাকেট উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে ওজন করে মোট ১ শত কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি ঐ পিকআপ চালক সহ ২ জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব।

আটককৃত ২ জন হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে ( পিকআপ চালক) আবুল কালাম (২৯) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ঋষিপাড়া গ্রামের মৃত কমল ঋষির ছেলে সুপত ঋষি (৩২)। এঘটনায় আটককৃতদের আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com