মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১০.৪৮ এএম
  • ৮৬১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মানব কল্যাণের জন্য কাজ করছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন (YBCF)। সে ধারাবাহিকতায় শনিবার (২৯ মে) তারা দুই জন ব্যক্তিকে রিক্সা ও ঘর তোলার অর্থ দিয়ে সহযোগিতা করেছে।

‘স্বাবলম্বন’ প্রজেক্টের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামের আহসান উল্লাহকে একটি রিক্সা ও ‘স্বপ্নকুটির’ প্রজেক্টের আওতায় নোয়াখালীর কবিরহাটের মো: হানিফকে ঘর তোলার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে সংগঠনটি।

এই দুই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর এ বছরে মানবকল্যাণে কাজ করতে পেরে ভাল লাগছে। আমাদের ওয়াইবিসিএফ এর এ কর্মসূচী সবসময় অব্যাহত থাকবে।’ সভাপতি মুনা চৌধুরী বলেন, ‘আমরা ইতোপূর্বে কয়েকজন দরিদ্র মানুষকে গরু প্রদান করেছি।

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। লকডাউনে ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরন করেছি। ইয়ুথ বাংলা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে।

আগামীতে আমরা নিয়মিত এ কার্যক্রম চালিয়ে যাব।’ এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য অভিনেত্রী দিলারা জামান, উপদেষ্টা অভিনেত্রী শর্মিলী আহমেদ, উপদেষ্টা শওকত হোসেন, সহ – সভাপতি শিমুল মুস্তাফা, সাধারন সম্পাদক আমান রেজা, যুগ্ম সাধারন সম্পাদক ফারজানা রওশন, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক মাসুদা বিজলী, সাংগঠনিক সম্পাদক শিপন মিত্র, দপ্তর সম্পাদক তাসলিমা ঝুমুর ও সহ – দপ্তর সম্পাদক মিলন হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com