মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জ্যোতি সিনহা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১.২৮ পিএম
  • ৭৪৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মঞ্চনাটকের প্রশংসিত অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। ঢাকার মঞ্চের অনেক আলোচিত নাটকে অভিনয় করেছেন তিনি। এবার নাম লেখালেন চলচ্চিত্রে। একসঙ্গে দুটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। একটি স্বল্পদৈর্ঘ্য ও অন্যটি মুক্তদৈর্ঘ্য। এ দুটি চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা।জ্যোতি। সিনহা গণমাধ্যমকে বলেন, ‘আমার শুরু মঞ্চ থেকে, আমার মূল জায়গা মঞ্চই।

তবে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে বাধা নেই। চলচ্চিত্র একটি শক্তিশালী আর বিস্তৃত মাধ্যম, তাই সুযোগ পেলে থিয়েটারের পাশাপাশি চলচ্চিত্রে বা স্ক্রিনে কাজ করার ইচ্ছে ছিল। দুটি চলচ্চিত্রের গল্পই ভিন্নধর্মী, তাই সুযোগটা হাতছাড়া করিনি।’

এরই মধ্যে চলচ্চিত্র দুটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ দুটি চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গল্পে দেখা যাবে, ‘আলো আমার আলো’ চলচ্চিত্রটি এতে রূপা চরিত্র রূপায়ন করেছেন তিনি। রূপা যখন শহর জীবনে সম্পর্ক-চাকরি নানা বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত, তখন ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

এ সময় আলো নামে একটি মেয়ে রূপাকে মেসেঞ্জারে কিছু লিখে পাঠায়। সে বলে, তার দুঃখের কাছে পৃথিবীর আর সব দুঃখ তুচ্ছ। তারপর রূপা আর আলোর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। আলোর করুণ গল্প শুনে রূপা তার জীবনের যন্ত্রণা ভুলে যায়। অন্যদিকে ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে সমাজের বাস্তব চিত্র নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com