বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভিভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.১৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

মীম বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত চুক্তির জানিয়েছে ভিভো। চুক্তির অংশ হিসেবে প্রিমিয়াম ভি সিরিজের প্রচারণায় এখন থেকে বিদ্যা সিনহা মীমকে দেখা যাবে। বাংলাদেশে ভি সিরিজের মান বাড়াতে এবং এই সম্পর্কে গ্রাহকদেরকে জানাতে ভিভো তারকাদের সংগে বিভিন্ন সময় ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

এরই অংশ হিসেবে এবার ভি সিরিজের প্রচারণায় যুক্ত হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। বিদ্যা সিনহা মীম টিভি এবং সিনেমা জগতে জনপ্রিয় একজন অভিনেত্রী।

গত বছর ভি-২০ সিরিজ বাজারে আসার পর থেকেই তিনি ভিভো পরিবারের সংগে যুক্ত হন। বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের সংগে ভিভো’র সম্পর্ক আরও শক্তিশালী করতে এই চুক্তি সহযোগিতা করবে। বিদ্যা সিনহা মীম বলেন, ‘তারুণ্যের ব্র্যান্ড ভিভো’র প্রিমিয়াম স্মার্টফোন ভি সিরিজের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। বেশ আগে থেকেই আমি ভিভো’র একজন ভক্ত।

ইতিমধ্যে আমি ভিভোর কয়েকটি প্রডাক্টের জন্য কাজ করেছি। তরুণ প্রজন্মের পছন্দ এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের বলে মনে করি।’ ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি-সিরিজের জন্য বিদ্যা সিনহা মীমের সংগে চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত।

ভি -সিরিজের অন্যতম বৈশিষ্ট্য এর স্নিগ্ধ ডিজাইন; আর গ্রাহকদের জন্য ক্যামেরার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি। বিদ্যা সিনহা মীম স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের জন্য উপযুক্ত একজন প্রতিনিধি। দেশজুড়ে সর্বস্তরে, বিশেষ করে তরুণদের কাছে রয়েছে তাঁর প্রশংসনীয় ব্যক্তিত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com