মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিন সিনেমা নিয়ে অভিষেকের অপেক্ষায় ঐশী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.১২ পিএম
  • ৭৪৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ একটি আন্তর্জাতিক রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হলে সেলিব্রেটি হিসেবে মিডিয়াতে যাত্রা শুরু করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আদনান আল রাজীবের নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে তার কর্ম জীবন শুরু।

পরবর্তীতে একের পর এক সিনেমাতে কাজ করছেন। এরই মধ্যে ঐশী তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। মীর সাব্বিরের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ’র ‘মিশন এক্সট্রিম’ এবং আবু তাওহীদ কিরণের ‘আদম’। সিনেমাগুলোতে যথাক্রমে তার বিপরীতে নায়ক হিসেবে আাছেন আবু হুমায়রা তানভীর, আরিফিন শুভ ও ইয়াশ রোহান।

সারা বিশ^ করোনার ভয়াবহ প্রকোপে বিপর্যস্থ অবস্থায় আছে বিধায় সিনেমা তিনটির মুক্তির জন্য অপেক্ষায় করতে হচ্ছে ঐশকে। তিনটি সিনেমা নিয়েই ভীষণ প্রত্যাশা ঐশীর। তিনটি সিনেমাতে কাজ করা ঐশী বলেন, ‘রাত জাগা ফুল, আদম এবং মিশন এক্সট্রিম তিনটি তিন ঘরানার গল্পের সিনেমাতে অভিনয় করেছি। এখন শুধু সিনেমা তিনটি মুক্তির অপেক্ষা।

আল্লাহ যেন দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক করে দেন। আমরা যেন নতুন স্বাভাবিক একটি পৃথিবী পাই দ্রুত।’ এদিকে ঈদের আগে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় প্যারাসুটের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ঐশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com