বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামী ২৮ মে বাংলাদেশ শ্রীলংকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৮.২৯ পিএম
  • ৮১৫ বার পড়া হয়েছে

শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান নাইম শেখ। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ শুরুর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

এখন নাঈম যোগ হওয়ায়, স্কোয়াড এখন ১৬ জনের। কারন আগের ঘোষিত ১৫ জনের দল থেকে কেউ বাদ পড়েনি।
সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না নাঈম। স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন তিনি। স্ট্যান্ডবাই তালিকায় এখনো আছেন- তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম।
এদিকে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলংকার বিপক্ষে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৩৩ রানে ও দ্বিতীয়টি বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে তামিমের দল। সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠলো বাংলাদেশ। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ৫০ পয়েন্ট তাদের।
আগামী ২৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম শেখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com