সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় রামদা হাতে নাচানাচির ভিডিও ভাইরাল হাওয়া যুবক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১১.০৫ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লায় চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামে ১৭ মে সকালে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের হামলায় মো: দেলোয়ার হোসেন নামে এক ব্যবয়াসী গুরুতর আহত হয়েছে। ওইদিন রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) বলে জানা গেছে।

তারা দেলোয়ারের ওপর হামলা-মামলার আসামি। ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গি ড্যান্স) তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়। এ ঘটনার ফেসবুকে ছড়িয়ে পড়লে বুধবার (২৫ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

এই বিষয় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা নিশ্চিত করে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশী অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে আটক করি। এছাড়া মেহদি হাসান নামে এই যুবক স্থানীয় মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের বিষয় আমাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com