মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিষেকেই প্রশংসিত প্রিয়মনি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৩.৪৫ পিএম
  • ৯৩৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সম্ভাবনাময়ী সুন্দরী, লাস্যময়ী চিত্রনায়িকা প্রিয়মনি। শৈশব থেকেই প্রিয়র মিডিয়ার প্রতি ছিল অন্যরকম ভালোলাগা। তবে কখনও নায়িকা হবেন তা ভাবেননি। আত্নপ্রত্যয়ী প্রিয়মনি নিজের মেধা দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ জায়গা করে নেন সেরা দশের লাইম লাইটে। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েই আলোচনায় আসেন তিনি। এরপর নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে।
প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে। তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। এবারের ঈদে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন হাস্যজ্জল প্রিয়মনি। প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা। প্রিয়মনি বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে অভাবনীয় সাড়া পাচ্ছি। কল্পনাও করিনি এত সাড়া পাবো।
সত্যিই আমি অনেক বড় ভাগ্যবান। কেউ আমাকে চিনে না। ভালো করে কেউ নামটিও জানে না অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অভিনয়ের একের পর এক চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সিনেমাপ্রেমীরা প্রশংসা করছেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’ চলচ্চিত্রে আগের সেই জৌলুস নেই। সিনেমা নির্মাণও কমে গেছে।
এমন সময়ে নায়িকা হিসেবে অভিষেক হলো তাও ওটিটিতে। এ নিয়ে প্রিয়মনির খানিকটা মন খারাপ। বললেন, ‘প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অনেক ভালো লাগতো। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো সিনেমা হলে ‘কসাই’ মুক্তি পেত।
তাহলে আরও বেশি সাড়া মিলতো। তবে ওটিটিতে যে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ।’ ৫ ফুট ৮ ইঞ্চির প্রিয়মনি নিজের উচ্চতা নিয়ে খুশি। নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত করছেন জিম। প্রিয়মনির দুচোখের পাতায় এখন একটাই স্বপ্ন নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘কসাই’ রিলিজ হওয়ার পর চলচ্চিত্রের গ্রুপগুলোতে আমাকে নিয়ে দর্শকদের যে উচ্ছ্বাস দেখেছি। আমি চলচ্চিত্রেই স্থায়ী হতে চাই।
কেউ কেউ লিখেছে, এতোদিনে একজন মনের মতো নায়িকা পেলাম। করোনা পরিস্থিতি ভালো হলে সিনেমা হলেও ‘কসাই’ রিলিজ হবে। তখন হয়তো আরও বেশি মানুষ সিনেমাটি দেখবেন, বেশি রেসপন্স পাবো।’ প্রিয়মনি এরই মধ্যে নতুন কিছু কাজের প্রস্তাব পেয়েছেন। জুনই তার ভক্তদের জন্য সুখবর দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com