বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৫.০৬ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দকে নিয়ে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
একে একে আওয়ামী লীগ এবং তাঁর সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা,মুক্তিযোদ্ধাবৃন্দ,বিশিষ্ট্র ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে জাতির পিতার প্রতিকৃতির বেদী।
৪৮ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান এ বিজয় অর্জিত হয়। জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com