বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিচারক শাহনূর

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৮.০০ পিএম
  • ৭৮৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ৫৭টি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) উইং ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’ কিছুদিন আগে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২১’ নামে একটি প্রতিযোগিতা তাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে।

এটি বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম এরই মধ্যে শুরুও হয়েছে। এ আয়োজনের ফাইনাল রাউন্ডের জন্য তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ জুরি বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের একজন সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকাকে অন্তর্ভুক্ত করে। নায়িকা হিসাবে রয়েছে শাহনূরের নাম।

গত ১৮ মে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জুরি বোর্ডের বিচারক হিসাবে থাকার বিষয়ে অবগত হন শাহনূর। তিনি জানান, আয়োজনে ঘোষিত আঞ্চলিকভাবে বিজয়ী ১৮টি ডকুমেন্টারি শর্টফিল্ম থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করবেন ফাইনাল রাউন্ডের বিচারকরা। এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আমি নিজেকে একজন সাধারণ শিল্পীই মনে করি সব সময়।

এ পর্যায়ে থেকে এ ধরনের একটি বড় আয়োজনের ফাইনাল রাউন্ডের বিচারক হিসাবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক সম্মানের ও গর্বের। যারা এ কাজের জন্য আমার ওপর আস্থা রেখেছেন, সেটি অনেক কিছু ভেবেই। আমি আমার কাজ যথাযথভাবে দায়িত্বের জায়গা থেকেই করতে চাই।’ শাহনূর জানান, ২৪ মে থেকে তিনি তার নতুন দায়িত্বের কাজ শুরু করবেন। বিচারকার্য শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের নির্ধারিত পুরস্কারও দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com